Page Nav

HIDE

Breaking News:

latest

সহকারি জেলা শিক্ষা অফিসার ও সহকারি প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ

       সহকারি জেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ | দৈনিক শিক্ষা  সহকারি জেলা শিক্ষা অফিসার ও সহকারি প্র...

    
 সহকারি জেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ | দৈনিক শিক্ষা


 সহকারি জেলা শিক্ষা অফিসার ও সহকারি প্রধান শিক্ষক পদে নিয়োগের ওপর তিনমাসের স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। একই সঙ্গে ১০ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি কেন অবৈধ হবে না তা সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন আদালত। 
আজ ১৫ ডিসেম্বর সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দের দ্বৈতবেঞ্চ এ আদেশ প্রদান করেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ১০ নভেম্বর সহকারি জেলা শিক্ষা অফিসার, সহকারি প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষিকা পদে ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে ধানমন্ডি সরকারি হাইস্কুলের সহকারি শিক্ষক মনোয়ারুল ইসলাম ১১ ডিসেম্বর একটি রিট পিটিশন দায়ের করেন। উচ্চ আদালত ওই রিট আমলে নিয়ে শুনানি শেষে আজ বৃহস্পতিবার নিয়োগের ওপর স্থগিতাদেশ দেন।

 সূত্র : দৈনিক শিক্ষা তারিখ : ১৫/১২/২০১৬

No comments